Thursday, October 1, 2026

ছ্বহবত এ মুর্শিদ, ঈলম ও য়া’মলের চেয়ে উত্তম, ফায়দাজনক

রছুলুল্লাহ ছল্লাল্লাহু য়ালাইহি ওয়া আলিহি ওয়াছাল্লাম উনার কাতিব হানযালা আল উছাইদী রদ্বিআল্লাহু য়ানহু থেকে বর্ণিত। তিনি বলেন, একদা আবূ বকর ছিদ্দীক রদ্বিআল্লাহু য়ানহু আমার সাথে সাক্ষাৎ করলেন এবং আমাকে জিজ্ঞাসা করলেন, হে হানযালা, আপনি কেমন আছেন? তিনি বলেন, আমি বললাম, হানযালা তো মুনাফিক হয়ে গেছে। তখন তিনি বললেন, ছুবহানাল্লাহ আপনি কি বলছেন?

হানযানা রদ্বিআল্লাহু য়ানহু বলেন, আমি বললাম, আমরা রছুলুল্লাহ ছল্লাল্লাহু য়ালাইহি ওয়া আলিহি ওয়াছাল্লাম এর নিকট বসি, অবস্থান করি, তিনি আমাদের যান্নাত-যাহান্নামের কথা স্মরণ করিয়ে দেন, যেন চোখ দিয়ে আমরা তা প্রত্যক্ষ করছি। কিন্তু আমরা যখন রছুলুল্লাহ ছল্লাল্লাহু য়ালাইহি ওয়া আলিহি ওয়াছাল্লাম উনার নিকট থেকে বের হয়ে নিজেদের স্ত্রী-সন্তান এবং ধন-সম্পদের মাঝে ডুবে যাই তখন আমরা এর অনেক কিছুই ভুলে যাই।

আবূ বকর ছিদ্দিক রদ্বিআল্লাহু য়ানহু বললেন, ওয়াল্লাহী! আমারও তো একই অবস্থা। তারপর আমি এবং আবূ বকর ছিদ্দিক রদ্বিআল্লাহু য়ানহু রওনা হলাম এবং আমরা রছুলুল্লাহ ছল্লাল্লাহু য়ালাইহি ওয়া আলিহি ওয়াছাল্লাম উনার নিকট উপস্থিত হলাম। আমি বললাম, ইয়া রছুলুল্লাহ ছল্লাল্লাহু য়ালাইহি ওয়া আলিহি ওয়াছাল্লাম! হানযানা মুনাফিক হয়ে গিয়েছে। রছুলুল্লাহ ছল্লাল্লাহু য়ালাইহি ওয়া আলিহি ওয়াছাল্লাম বললেনঃ (আচ্ছাহ) তা কীভাবে?

আমি বললাম, আমরা যখন আপনার ছ্বহবতে থাকি, আপনি আমাদের যান্নাত-যাহান্নামের কথা স্মরণ করিয়ে দেন, যেন আমরা তা প্রত্যক্ষ দেখতে পাই। কিন্তু এরপর আমরা যখন আপনার কাছ থেকে বের হই এবং স্ত্রী-সন্তান সন্ততি ও ধন-সম্পদের মাঝে যাই তখন আমরা এর অনেক কিছু ভুলে যাই।

রছুলুল্লাহ ছল্লাল্লাহু য়ালাইহি ওয়া আলিহি ওয়াছাল্লাম বললেনঃ যে সত্তার হাতে আমার প্রাণ আমি উনার শপথ করে বলছি! আমার ছ্বহবতে থাকাকালে তোমাদের যে হাল থাকে, যদি তোমরা সর্বদা এ অবস্থায় অবিচল থাকতে এবং সর্বদা মহান আল্লাহ তায়ালা উনার (নামের) জিকিরে মশগুল থাকতে, তবে অবশ্যই ফিরিশতাগণ তোমাদের বিছানায় ও তোমাদের রাস্তায় তোমাদের সাথে মুছাফাহা করতেন। কিন্তু ওহে হানযালাহ! (সর্বদা মানুষের এক অবস্থা থাকে না। তাই) কিছু সময় (জিকির আজকার ইবাদত বন্দেগীর জন্য) ও কিছু সময় (সাংসারিক কাজের জন্য ব্যায় করবে)।’’ তিনি এ কথা তিনবার বললেন।

ছ্বহিহ মুছলিম, হাদিছ নং ৬৮৫৯

হাদিছের মানঃ ছ্বহিহ হাদিছ।

ছুন্নতি শায়েখ/মুর্শিদ এর একটি বৈশিষ্ট্য হলোঃ

১) ছ্বহবতে মুর্শিদে মুরিদের ক্বলব থেকে নাছুত বের হয়ে যায়।

২) গ্বইরুল্লাহ এর মুহব্বত ছ্বহবত এ গেলে জিরো হয়।

৩) য়া’মলের চেয়ে ছ্বহবত গুরুত্বপূর্ণ।

৪) ক্বলবি জিকির দ্বারা নূর উৎপন্ন করলে মুর্শিদ এর ছ্বহবত ছাড়াও গ্বইরুল্লাহ এর মুহব্বত থেকে বেঁচে থাকা যায়, সাথে রহমতের ফেরেশতার ছ্বহবত পাওয়া যায়।


সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুনঃ

এডমিন

আমার লিখা এবং প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা সম্পূর্ণ বে আইনি।

0 ফেইসবুক: